,

স্বামীর দাফন শেষে ফেরার পথে স্ত্রীর প্রাণ গেল ট্রেনে

news-image

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাহেদা বেগমের (৪০) স্বামী মুসলিম মিয়া কাজ করতেন চট্টগ্রামের একটি জাহাজে। ৭ নভেম্বর মুসলিম মিয়া এক দুর্ঘটনায় মারা যান।

জাহেদা বেগম তার দুই সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে শনিবার এসেছিলেন শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের গাজীপুরে তার শ্বশুরবাড়িতে স্বামীর লাশ দাফন করতে।

স্বামীর লাশ দাফন শেষে দুই সন্তানকে নিয়ে সোমবার রাতে শ্রীমঙ্গল থেকে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে আবার চট্টগ্রাম ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় মারা যান জাহেদা বেগম। একই ঘটনায় জাহেদা খাতুনের দুই সন্তান ইমন (১৫) ও সুমি (১০) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বিকালে জাহেদা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে বিলাপ করছেন জাহেদা বেগমের আত্মীয়-স্বজনরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া,পাড়া প্রতিবেশীরাও যোগ দিয়েছেন আহাজারিতে।

স্থানীয় বাসিন্দা টিটু মিয়া জানান, শনিবার আমরা জাহেদার স্বামী মুসলিম মিয়াকে দাফন করেছি, সোমবার কুলখানি শেষ করে জাহেদা তার সন্তানদের বার্ষিক পরীক্ষার জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

জাহেদা বেগমের ননদ জ্যোৎস্না বেগম বলেন, গত বৃহস্পতিবার আমরা দুর্ঘটনায় আমার ভাইকে হারাই, তার পাঁচদিনের মাথায় সোমবার রাতে আমরা ভাবিকেও হারিয়ে ফেললাম। আমার ভাইয়ের ছেলে-মেয়েগুলো এখন এতিম হয়ে গেল।

https://www.facebook.com/DainikJugantor/videos/513991649331924/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর