,

রংপুরে শীর্ষ সন্ত্রাসী ডন গ্রেফতার: অস্ত্র ও মাদক উদ্ধার

news-image

সোহেল রশীদ, রংপুর : আইনশৃঙখলা বাহিনীর তালিকাভূক্ত রংপুরের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম ডনকে(৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

রংপুর এর সিপিএসসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন জানান, র‌্যাবের একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে রংপুর মহানগরীর তাজহাটের ঘাঘটপাড়া শুটকির মোড়ের আলিফ ছাত্রাবাসের সামনে থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিনুল ইসলাম ডন(৩৫) কে গ্রেফতার করে। ডন নগরীর আশরতপুর এলাকার মৃত মঈন উদ্দিনের পুত্র। এসময় তার কাছ থেকে ১টি পাইপ গান, ১টি মোটর সাইকেল, ৫০ বোতল ফেন্সিডিল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটস উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ডন অত্যন্ত সুকৌশলে বাজার করা ব্যাগে কাঁচা শাক-সবজি বোঝাই করে তার নিচে অস্ত্র-গুলি বহন করা অবস্থায় মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার হয়। সে রংপুর অঞ্চলের একজন তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় খুন,সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে মামলা ৬ টিরও বেশি মামলা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর