,

তুচ্ছ কারনে কিশোরীর শরীরে আগুন, গ্রেফতার-১

gggggggggggggggggggggggg-150x150গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা গ্রামে তুচ্ছ ঘটনায় এক কিশোরীর শরীরের আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জানা যায়, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের রমজান মিয়ার বাড়ির পাশে জমিতে রোপনকৃত ধান নষ্ট করে ফেলে প্রতিবেশী হোসেন মিয়ার বাড়ির হাঁস। এর জের ধরে রাত ৯টার দিকে রমজান মিয়ার ছেলে রুবেল মিয়া উত্তেজিত হয়ে হোসেন মিয়ার বাড়িতে এসে তার কন্যা পারভীন আক্তার (১৬) এর শরীরের কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাকে আশংকা অবস্থায় ব্রাহ্মবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার সকালে তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কাজী মাজহারুল জানান, আগুনে দগ্ধ পারভীনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। তার অবস্থা আশংকাজনক। অগ্নিদগ্ধ পারভীনের মা খোদেজা বেগম জানান, তার মেয়ের এমন অবস্থার জন্য যারা দায়ী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ কামাল পাশা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত রুবেলের মাকে আটক করেছি। রুবেলসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর