সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বুলবুলের রাতে আশ্রয়কেন্দ্রে এলো আরেক বুলবুলি

news-image

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : ঘূর্ণিঝড় বুলবুল’র দুর্যোগপূর্ণ মুহূর্তে শনিবার দিবাগত রাত ১২ টার পর মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রে হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে নবজাতক এক শিশু কন্যা।

ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামানুসারে নবজাতক শিশু কন্যার নাম রাখা হয়েছে ’বুলবুলি’। নবজাতক শিশু কন্যার বাবা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান জানিয়েছেন গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক বুলবুলি এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন।

এদিকে শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার পর চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া এই কন্যা সন্তানের নামও রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০