,

ইরাকে সেনা পাঠাবে নিউজিল্যান্ড

images (1)আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সেনা পাঠাবে নিউজিল্যান্ড। তবে সরাসরি যুদ্ধের জন্য নয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসের) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এই সেনা পাঠানো হবে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ কথা জানান।

পার্লামেন্টে জন কি বলেন, ইরাকি সরকারের অনুরোধে এ সেনাসহায়তা পাঠানো হবে। ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে ১৪০ সদস্যের একটি সেনা দল আগামী মে থেকে কাজ শুরু করবে বলে এএফপির খবরে জানানো হয়। খবরে বলা হয়, নিউজিল্যান্ডের সেনাবাহিনী বাগদাদের উত্তরে একটি সেনাঘাঁটিতে অস্ট্রেলীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে। প্রাথমিকভাবে নয় মাসের জন্য এ সেনা পাঠানো হলেও তা কখনোই দুই বছরের বেশি সময়ের জন্য হবে না।

কি বলেন, ‘আমরা ইরাকের যুদ্ধে অংশ নিতে পারব না এবং আমাদের নেওয়া উচিতও হবে না। আমাদের সেনারা শুধু তাদের সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সহায়তা করবে, যাতে তারা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়তে পারে।’

কি জানান, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ৬২ দেশের যে জোট রয়েছে, নিউজিল্যান্ড এর সদস্য।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস