,

তিন বছর বন্ধের পর অবশেষে চালু হচ্ছে কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

news-image

সোহেল রশীদ, রংপুর : অবশেষে বন্ধের তিন বছর পর চালু হচ্ছে রংপুর নগরীর কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.এএম এম মঞ্জুর কাদির বিদ্যালয়টি পরিদর্শন শেষে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে আগামী জানুয়ারি মাস বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব দেলোয়ার হোসেন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ জাহান সিদ্দিক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় সাবেক উপ-পরিচালক আব্দুল ওহাব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন, শিক্ষানুরাগী আলহাজ্ব মোসলেম উদ্দিন, রবার্টসনঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক ,কারমাইকেল কলেজের সহকারি অধ্যাপক শাদাকাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে রংপুর সিটির সাবেক মহিলা কাউন্সিলর আরজানা সালেক বলেন, অত্র এলাকায় বর্তমানে বিদ্যালয়গামী শিশুর সংখ্যা বেড়েছে। কিন্তু কাছাকাছি আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তাই কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় চালুর ঘোষণায় এলাকাবাসির সাথে আমিও আনন্দিত। আশাকরি শীঘ্রই বিদ্যালয়টি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে।

প্রসঙ্গত: শিক্ষার্থীর অভাবে ২০১৬ খ্রিষ্টাব্দে বন্ধ করে দেয়া হয় রংপুরের কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এ বিদ্যালয়টি আবার চালুর দাবিতে স্থানীয়রা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অবশেষে স্থানীয়দের দাবি আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিদ্যালয়টি আনুষ্ঠানিক চালুর ঘোষণা দিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর