সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ওসির সতর্কতামূলক প্রচার

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করছে বাগেরহাট পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার পানগুছি নদীর তীর সংলগ্ন লোকালয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। এসময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপকূলের সব থেকে কাছের উপজেলা শরণখোলা থানা পুলিশও জনগনকে সচেতন করার কাজ করছে। পুলিশের পাশাপাশি রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বেসরকারি বেশ কয়েকটি সংস্থা জনগণকে সচেতন করতে কাজ করছে। স্থানীয় জন প্রতিনিধিরাও মাঠে রয়েছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বাগেরহাট, খুলনা, পিরোজপুরসহ সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, যে কোনো দূর্যোগে বাংলাদেশ পুলিশ সব সময় জনগনের পাশে থাকে। বুলবুল‘র বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশ ফোর্স প্রস্তুত রয়েছে, বড় ধরণের কোনো সমস্যা হলে আমরা জনগনের পাশে থেকে তাদের জান মালের নিরাপত্তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করব।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০