,

কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার : ভারতীয় নাগরিকসহ ৪ জনের কারাদন্ড

news-image

সোহেল রশীদ,রংপুর : রংপুরের পীরগাছায় কোটি টাকা মূল্যের বন্য প্রাণী তক্ষক কেনাবেচার সময় ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের আজ বৃহস্পতিবার রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গোপালপুর গ্রামের রবি ওরাওয়ের ছেলে ভারতীয় নাগরিক কাজল ওরাও , নওগাঁর ধামইরহাট উপজেলার শ্যামপুর গ্রামের দেগেল পাহানের ছেলে জয়ফল পাহান , গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুর রশিদ ও একই উপজেলার বলদিপাড়া গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে সোলায়মান আলী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গত বুধবার পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি বাজারে বন্য প্রাণী তক্ষক কেনাবেচার সময় গ্রামবাসীর সন্দেহ হলে তারা ৪ জনকে আটক করে থানায় খবর দেয়। পরে পীরগাছা থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছে একটি তক্ষক উদ্ধার করা হয়। যার মূল্যে কোটি টাকা বলে স্থানীয়রা জানায়। পরে আটক ওই ৪ জনকে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৩ মাসের কারাদ- দেওয়া হয়।

এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে তক্ষক ধরার অপরাধে তাঁদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয় এবং উদ্ধারকৃত তক্ষকটিকে উপজেলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর