,

নবীনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত- ১০, গ্রেফতার ৪

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজলো বিএনপির সাধারণ সম্পাদক এড.আনিছুল হক মঞ্জুসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নবীনগর উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমবায় সুপার মার্কেটস্থ অফিসে এক আলোচনা সভায় মেয়র মাইনু উদ্দিন মাইনু ও মো. শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে দুই গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মো. শাহাবুদ্দিনের গ্রুপের সদস্য মো. সোহেল জানান, গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সদ্য পদত্যাগকারী মেয়র মাঈন উদ্দিন মাইনু। মনোনয়ন না পাওয়ার ক্ষোভে গতকাল বৃহষ্পতিবার সকালে বিপ্লব ও সংহতি দিবসে মাঈনুর সমর্থকরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. আনিছুল হক মঞ্জুর উপর হামলা করেন ।

এতে ১০ জন আহত হয়। আহতরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুল হক মঞ্জু, আইনজীবি আলাউদ্দিন, জহিরুল হক জরু, নাছির উদ্দিন, এমদাদ, রাসেল, সাজ্জাত। এই ঘটনায় পুলিশ জহিরুল হক জরু, কাজী বিল্লাল, নাছির উদ্দিন ও জুনাঈদকে আটক করে। মো. মাইনু উদ্দিন মাইনু সমর্থিত সদ্য পদত্যাগকারি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী জানান, বিএনপি ও তার অঙ্গ-সংগঠনকে নিয়ে আমরা যখন উপজেলাস্থ বিএনপি কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করছিলাম তখন এক পর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.আনিছুল হক মঞ্জুর সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এড. আনিছুর হক মঞ্জু টাকা খেয়ে বর্তমান মেয়র মাইনু উদ্দিন মাইনুকে সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না দিয়ে মো. শাহাবুদ্দিনকে দেয়। আমরা এই বিষয়ে আলোচনা করলে মো. শাহাবুদ্দিন গ্রুপের সদস্যদের সাথে সংঘর্ষ বেঁেধ যায়। মেয়র মাঈন উদ্দিন মাইনুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো ঘটনা সম্পর্কে কিছুই জানিনা।

ব্রাহ্মণবাড়িয়া কোর্টে হাজিরা দিতে এসেছি। বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. আনিছুল হক মঞ্জুর মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। ওসি রণোজিত রায় বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা স্থল থেকে ৪ জনকে গ্রেফতার করি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর