শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জ পুলিশে ই-ট্রাফিকিং পদ্ধতি চালু

news-image

রংপুর ব্যুরো : নিরাপদ সড়কের জন্য নতুন আইন বাস্তবায়নে রংপুর রেঞ্জ পুলিশ ই-ট্রাফিকিং পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির মাধ্যমে একই সাথে রেঞ্জের অধিন সকল জেলায় যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা এবং তাৎক্ষনিক জরিমানা নেয়া যাবে। এতে ট্রাফিক ব্যাবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে বলে জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ই-ট্রাফিকিং প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট কাযক্রমের উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। উদ্বোধনকালে ডিআইজি বলেন, নিরাপদ সড়ক সবাই চায়।

কিন্তু তা বাস্তবায়ন করতে যে আইনের প্রয়োগ জরুরী, তা অনেকেই মানতে চান না। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কারো বিরুদ্ধে নয়। যারা আইন অমান্যকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরে আনা সহ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতেই এই আইন সরকার পাশ করেছে। আইন সবার জন্য। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন, ই-ট্রাফিকিং পদ্ধতি আধুনিক সুবিধা ব্যবস্থা। এই পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা করা যাবে। তাৎক্ষনিক জরিমানা নেয়া আদায় সম্ভব। ই-ট্রাফিকিং এ ট্রাফিক ব্যাবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার বিপ¬ব কুমার সরকার সহ বিআরটিএ ও মোটর মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং আইসিটির সংশি¬ষ্টরা বক্তব্য দেন।এ সময় নিরাপদ সড়ক গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার সকলপুলিশ সুপারসহ পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনসমাগম

ট্রাম্পের চীন সফর ঘিরে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম