শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম বয়ানের মধ্য দিয়ে রংপুরের ঘাঘট নদীর তীরে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু

news-image

রংপুর ব্যুরো : আম বয়ানের মধ্য দিয়ে রংপুর নগরীর অদুরে দমদমা পায়রাবন্দে ঘাঘট নদীর কোল ঘেঁষে প্রায় দুই লাখ মুসল্লির সমাগমে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিনদিন ব্যাপী মিনি ইজতেমা।আজ ফজরের নামাজের পর আম বয়ান শুরু করে তাবলীগ জামাতের আলেমগণ। তারা বলেন, আল্লাহ ও নবী-রাসুলের হুকুম আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ শান্তি রয়েছে।

জানাগেছে, ৪০ একর আয়তনের বিশাল এ মাঠে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান নেন। এখানে ১৫০টি কাতারের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কাতারে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। গত মঙ্গল ও বুধবারে রংপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষ মাঠে সমবেত হয়েছেন। ইজতেমায় মুসল্লির সংখ্যা চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে পারে বলে মনে করছেন আয়োজকরা।
এদিকে, রংপুর অঞ্চলের বৃহৎ এ ইজতেমাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ পোশাকধারী ও সাদা পোশাকে চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও।

এছাড়াও ইজতেমা সফল করতে গঠিত ১২টি কমিটির প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছেন। আলাদাভাবে ১৫০ সদস্যের স্পেশাল স্বেচ্ছাসেবক দল রয়েছে শৃঙ্খলা নিয়ন্ত্রণে। ইজতেমা মাঠে ইমামতি করবেন মাওলানা মোজাইদুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী ও মাওলানা আমিনুল ইসলাম। এবারও ইজতেমায় যৌতুকবিহীন ইসলামী শরীয়াহ মোতাবেক কয়েকজনের বিবাহ সম্পন্ন হবে।এদিকে, যানবাহন রাখার ব্যবস্থা হিসেবে মাঠ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যারেজ তৈরি করা হয়েছে। রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা। মুসল্লিদের পয়ঃনিষ্কাশনে ১৫০০ শৌচাগার, ৩০টি পাম্প ও ৩০টি ট্যাংকি স্থাপন করে অস্থায়ী গোসলখানা বানানো হয়েছে। এছাড়াও ইজতেমা মাঠের কোল ঘেঁষে থাকা ঘাঘট নদীর পাশাপাশি দুটি পুকুর প্রয়োজনীয় কাজে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। মাঠে রাতে আলোর জন্য প্রায় এক হাজার বৈদ্যুতিক বাল্ব সরবরাহ করেছে সিটি করপোরেশন ও পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ।

ইজতেমা প্রস্তুুতি কমিটির সদস্য হাফিজুল ইসলাম হাফিজ বলেন, ‘ইজতেমাতে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মাঠে বাঁশের খুঁটিতে টাঙানো পুরো শামিয়ানাটি ওয়াটার পরুফ। এর নিচে এক সঙ্গে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। গতবার ইজতেমাতে তিন লাখ মুসল্লি সমবেত হয়েছেন। এবার তা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।’ আগামী শনিবার দুপুরে ইজতেমার শেষ দিনে আখেরী মোনাজাত শেষে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এখান থেকে কয়েক হাজার মুসল্লি দেশের বিভিন্ন প্রান্তে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনসমাগম

ট্রাম্পের চীন সফর ঘিরে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী