,

নবীনগরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর সদরের মাঝিকাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানাধীন বাহার গ্রামের মৃত তৈয়ব শেখের ছেলে জসিম শেখ (২৫) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন দশখারদিয়া গ্রামের হবি মিয়ার ছেলে রহিম মিয়া (৩৫)। এর আগে জালিয়াতি ও প্রতারকের অভিযোগ এনে নবীনগর মাঝিকাড়া গ্রামের হোসেন মিয়া গ্রেপ্তারকৃত দুইজনসহ চারজনের বিরোদ্ধে নবীনগর থানায় সোমবারে একটি মামলা করেন।

ওই মালায় তাদের গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগীরা জানান,লাল রঙ্গের পাঁচ পয়সা ও দশ পয়সার কয়েনকে অভিনব কায়দায় স্বর্ণের মোহর বানিয়ে দির্ঘদিন ধরে সহজ সড়ল মানুষের কাছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। গত কয়েক দিন ধরে নবীনগরে ওই প্রতারক চক্র অবস্থান করে বেশ কয়েকজনের কাছে ভূয়া স্বর্ণের মোহর বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। নবীনগর সমবায় মার্কেটের হোসেন মিয়া নামে এক ব্যবসায়ীর কাছে স্বর্ণের ভূয়া মোহর বিক্রি করতে গেলে তাদের আচরণে সন্দেহ হয়,এসময় তাদের আটক করে পুলিশে সুপর্দ করা হয়। এ ব্যাপারে নবীনগর থানার ওসি তদন্ত রাজু আহম্মেদ জানায়,গ্রেপ্তারকৃরা পতারক চক্রের সক্রিয় সদস্য,তাদের বিরোদ্ধে নবনিগর থানায় একটি মামলা হয়েছে,আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর