শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : আব্দুল আলীম মাহমুদ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনের উর্দ্ধে কেউ নয়। পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, যত বড় নেতাই হোক না কেন, সবাইকে আইন মানতে হবে। এসময় যেকোন মোটরযানে পুলিশ, প্রেস, ডাক্তার, মুক্তিযোদ্ধা ইত্যাদি লেখা বে আইনী উল্লেখ করে সকলকে এসব লেখা সম্বলিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার ও রাখার পরামর্শ দিয়ে গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার দুপুরে আরপিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলীম মাহমুদ বলেন, মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে। জনসচেতনতা ও মাদক বিরোধি আন্দোলনেই মাদক নির্মূল সম্ভব।

পুলিশ কমিশনার আরও বলেন, গত এক বছরের মোট মামলার ৫৪ ভাগই মাদক সংক্রান্ত মামলা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরপিএমপিতে হওয়া মামলার ৫৪ ভাগ মাদক সংক্রান্ত। গত এক বছরে ৫’শ ৮৩টি মাদক সংক্রান্ত মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ। এসবের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) একেএম ওহিদুন্নবী, সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি) শরীফ আল রাজীব, সহকারি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) রেজানুর বেগম, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাব হোসেন, সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. জমির উদ্দিন, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর জোন) মো. ফরহাদ ইমরুল কায়েস, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পরিবেশের সম্পাদক একেএম ফজলুল হক, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু প্রমুখ। এসময় রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ আরপিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনসমাগম

ট্রাম্পের চীন সফর ঘিরে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম