শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আইনজীবি ফোরামের সদস্য সংগ্রহ অভিযানে খোকার মরদেহ দেখতে খালেদা জিয়ার মুক্তি দাবি

news-image

রংপুর ব্যুরো : জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আবেদ রাজা বলেন, সাদেক হোসেন খোকা শুধু বিএনপির নেতা নন। পুরো দেশের নেতা। তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। দেশের উন্নয়নে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

সাদেক হোসেন খোকার মত নেতা বারবার তৈরি হবে না। তার মৃত্যুতে শুধু বিএনপি নয়, দেশবাসীও শোকাহত। আমরা চাই খোকাকে যেন শেষবারের মত দেখতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। সরকারসহ প্রশাসনের কাছে দাবি করছি, প্যারোলে হলে তার ব্যবস্থা করা হোক।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর আইনজীবী সমিতির কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন- ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন, মুশফিকুর রহিম তুহিন, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার রাজীব প্রধান, মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল, আব্দুল ওয়াহাব সজীব, জিল্লুর রহমান, রংপুর ইউনিটের সভাপতি একরামুল হক সাধারণ সম্পাদক, আফতাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল, মহানগর যুবদলের সভাপতি এ্যাড. মাহফুজ-উন-নবী ডন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের রংপুর ইউনিটের সহ সাধারণ সম্পাদক শফি কামাল।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের চীন সফর ঘিরে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং

শ্রমজীবী মানুষই উন্নয়নের মূল শক্তি—প্রধানমন্ত্রীর বিশ্বাস: মাহদী আমিন

রেমিট্যান্স খাতের ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক