সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে দরজা ঘরে ঢুকে নববধূকে পেটানো সেই এসআই ক্লোজড

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে নববধূকে পিটিয়ে জখম করায় এসআই রিপন মিয়াকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গাবতলী থানার ওসি সেলিম হোসেনের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। পুলিশ সুপার আপাতত তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করেছেন।

এসআই রিপন মিয়াকে না জানিয়ে মামলা মীমাংসা, বিয়ে ও তাকে উৎকোচ না দেয়ায় নববধূ কলেজছাত্রী মনিরা আকতার কেমিকে (১৯) মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার রাতে উপজেলার খুপি মধ্যপাড়া গ্রামে এ ঘটনার পর আহত কেমিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার খুপি মধ্যপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে এমরান হোসেন সুইট ও একই উপজেলার খুপি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মনিরা আকতার কেমি স্থানীয় ফজিলা আজিজ টেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী। সুইট গত বছর ও কেমি চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন।

সুইট কলেজে পড়ার সময় কেমির প্রতি দুর্বল হয়ে পড়েন। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে কেমি গত ১৪ সেপ্টেম্বর সুইটের বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা করেন। পুলিশ পরদিন সুইটিকে গ্রেফতার করে জেলে পাঠায়।

এদিকে কেমি ও সুইটের পরিবার মীমাংসা করে আদালতে কাগজপত্র জমা দিলে গত ৩১ অক্টোবর সুইটের জামিন হয়। ১ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে হলে সুইট তার নববধূ কেমিকে গাবতলীর খুপি মধ্যপাড়ার বাড়িতে নিয়ে যান।

এমরান হোসেন সুইট অভিযোগ করেন, মামলা মীমাংসা ও কেমিকে বিয়ে করায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার এসআই রিপন মিয়া তাদের ওপর ক্ষুব্ধ হন। তিনি তাকে হুমকি ও ১০ হাজার টাকা দাবি করেন।

তিনি জানান, কেমিকে ফোনে তাকে (সুইট) হত্যা, মাদক মামলা দিয়ে জেলে দেয়ার হুমকি দেন এসআই রিপন। রোববার রাত ১০টার দিকে সাদা পোশাকে এসআই রিপন মিয়া ও ৪-৫ জন দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। সুইট টের পেয়ে পালিয়ে গেলে পুলিশ কর্মকর্তা তার লোকজন নিয়ে ঘরে ঢোকে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা