ইউনিক মডেল স্কুল এন্ড কলেজে মেধা সম্মাননা প্রদান
সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মনবাড়ীয়া নবীনগরে গতকাল পশ্চিমাঞ্চলের জল্লিকান্দি গ্রামে ইউনিক স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিযোগিতায় উত্তীর্ণ গনিত ও ইংরেজীর ২০ জন করে মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে আজ সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মো. খবিরউদ্দিনের সভাপতিত্বে প্রুধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছলিমগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, নবীনগর
প্রেসসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম লিটন,বাঞ্চারামপুর ইউ আর সি এর ইন্সট্রাক্টর রুহুল আমিন,খবির উদ্দিনের মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস মমতাজ, মাঝিয়ারা প্রেমদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, প্রমূখ।











