,

নবীনগরে জাতীয় যুব দিবস পালিত

news-image

সঞ্জয়শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গতকাল ১ নভেম্বর শুক্রবার নবীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় নবীনগর শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি প্রদক্ষিণ করে।র‌্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটেরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব।

শামস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সিনিয়রসহ-সভাপতি আরিফুল ইসলাম ভুইঁয়া মিনাজ, উপজেলা আওয়ামী লীগের যুবসম্পাদক মো. নাছির উদ্দিন, নবীনগর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কয়েস আহমেদ, মো. শরীফ উদ্দিন রনি,যুব আত্মকর্মী আশ্রাফ সোহাগ, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ এমদাদুল, মারজানা বেগম, আফরোজা আক্তার প্রমুখ।আলোচনা শেষে প্রধান অতিথি যুব কর্মীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর