,

সড়কে প্রাণ গেল এএসআইসহ ২ জনের

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুইজনই মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের আগে খাদ্যগুদামের পাশে রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান।

গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর