বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বস্তিবাসী ও হকার পূনর্বাসনের দাবীতে মিছিল সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বস্তিবাসী ও হকারদের পূনর্বাসন, হাতে হাতে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাজ থেকে ধান ক্রয়, কৃষি ফসলের ন্যায্য মূল্য ও আর্মী রেটে রেশনের দাবীতে রংপুর নগরীতে গতকাল বাসদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারে সমাবেশে মিলিত হয়।

জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন, বস্তিবাসী আলেয়া খাতুন, আব্দুল জলিল প্রমুখ। তারা বলেন, সাম্প্রতিক সময়ে ফুটপাতের সকল হকারকে উচ্ছেদ করা হয়েছে। এই ফুটপাতের ব্যবসার উপরই তাদের পরিবারের ভরণ-পোষণ নির্ভর করত।

এখন তারা সম্পূর্ণ বেকার। তাদেরকে উচ্ছেদ করার পূর্বে প্রশাসন তাদের ভবিষ্যতের কথা একবারও ভাবলো না। তারা চায় অনতিবিলম্বে তাদের বিকল্প ব্যবস্থা করা হোক। বাসা ভাড়া দিয়ে শহরে থাকা তাদের মত হকার ও ক্ষুদ্র কর্মজীবীদের পক্ষে সম্ভব নয় তাই তারা বিভিন্ন বস্তি, রেলের ধারে কোন রকমে বসবাস করেন। এখন শোনা যাচ্ছে রেলের ধারের বস্তি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই কেউ শখ করে রেল লাইনের ধারে, বস্তিতে থাকে না। বিলাসিতার জন্য থাকে না।

তারা বাধ্য হয়েই এরকম জীবন যাপন করে। তাই তাদের উচ্ছেদ করা মানে খোলা আকাশের নিচে ঠেলে দেয়া। আমরা জানি পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। কিন্তু প্রশাসন এই নিষেধাজ্ঞা অমান্য করে বস্তি উচ্ছেদের চেষ্টা করে। আমরা প্রশাসনের এই বেআইনী পদক্ষেপের নিন্দা জানাই।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা