,

নবীনগরে বিজয় ফুল উৎসব পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্দেশনার অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতযোগিতার মধ্যে ছিল বিজয়ফুল তৈরি, গল্প, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়,
চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত। উপজেলার মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মইনুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার মো. মোকাররম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজিব, সমাজসেবা অফিসার মো. পারভেজ, প্রভাষক দেলোয়ার হোসেন ও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২ নভেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর