,

দিনাজপুরের ডিসির অনৈতিক সম্পর্ক : অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : এক নারীর সঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দিনাজপুরের ডিসির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ অভিযোগের সত্যতা আছে কি-না তা নানাভাবে দেখা হচ্ছে, বিভাগীয় তদন্ত কমিটি কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।’

তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানান অতিরিক্ত সচিব।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেন এক নারী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিও বার্তায় ওই নারী বলেন, নানা প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ডিসি মাহমুদুল আলম। তার সেই ফাঁদে পা দিয়ে ভেঙেছে আমার সংসার।

ওই নারী আরও দাবি করেন, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম। ঘটনা জানাজানি হলে আমাকে হত্যার হুমকি দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, দিনাজপুরের ডিসির নারী কেলেঙ্কারির বিষয়টি কয়েক মাস আগেই প্রকাশ পেয়েছে। তখনই বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। একই বিষয় আবার নতুন করে এলো। ভিন্ন উদ্দেশ্যে তাকে এসব অভিযোগ তুলতে বাধ্য করা হয়েছিল বলে তখন ওই নারী জানিয়েছিলেন বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর