,

রংপুরে জুট মিলে ভয়াবহ অগ্নিকা-: দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুরের মিঠাপুকুর জায়গীরহাটে নর্থবেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে বস্তা, পাট ও সুতলি পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মিলে আগুন লাগে। খবর পেয়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে নর্থ বেঙ্গল জুট মিলের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, আজ সকাল থেকে মিলে স্বাভাবকি কাজকর্ম চলছিল। হঠাৎ আগুনের কু-লি দেখতে পাই। তিনি দাবি করেন, আগুনে বস্তা, সুতলি ও পাট পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে ।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শামসুজ্জামান জানান, খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুরের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পীরগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ে আনা হয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর