,

নেশা করিয়ে যুকককে হত্যার চেষ্টা

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. শাকিল (২৫) নামে এক সিএনজি চালককে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে।

আহত শাকিল সদর উপজেলার আলী নগর এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে দুইজন যাত্রী বাঘমারা ব্রিজ এলাকায় যাওয়ার কথা বলে শাকিলের সিএনজিতে ওঠেন। বাঘমারা ব্রিজ এলাকা আসার পর ওই দুইযাত্রী তাকে হাত-পা বেঁধে নির্যাতন শুরু করে করে। এরপর তাকে জোর করে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সিএনজিতে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে তার গলার রশি লাগানোর সময় শাকিলের চেতনা ফিরে আসে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ওই দুই যাত্রী পালিয়ে যান। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিলকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তিনি ঘটনা খুলে বলেন। যে দুই যাত্রী তাকে ভাড়া করে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি তাদের চিনেন না। তবে দেখলে চিনতে পারবেন বলে বলে জানিয়েছেন।

ওসি আর বলেন, শাকিলকে হত্যার উদ্দেশ্যে না-কি সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি। আমরা শাকিলকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তবে তারা এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর