,

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ তিন নেতা বহিস্কার

news-image

রংপুর ব্যুরো : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধি কর্মকান্ডের অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসিফ হোসেনসহ মহানগর ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত অন্যরা হলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম আজিজ।

রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত: গত শনিবার রাতে রংপুর মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে রংপুরে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় উপস্থিত নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে জামায়াত সংশ্লিতা থাকায় রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর