,

পাগলা মিজান ৫ দিনের রিমান্ডে

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক আব্দুল্লাহ মো. সালেহী তার রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অর্থপাচার আইনের মামলায় সাতদিনের রিমান্ড শেষে রোববার (২০ অক্টোবর) ঢাকার কারাগারে পাঠানো হয় আলোচিত এই নেতাকে।

গত ১১ অক্টোবর সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থেকে আটক করে পাগলা মিজানকে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ওইদিনই বিকেলে মিজানকে নিয়ে ঢাকার লালমাটিয়ায় তার অফিস ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তার অফিসে কিছু পাওয়া না গেলেও বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক ও এক কোটি টাকার এফডিআর জব্দ করা হয়।

পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গলে একটি ও অর্থ উদ্ধারের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় অর্থপাচার আইনে আরেকটি মামলা করা হয়। ১২ অক্টোবর অর্থপাচারের মামলায় আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর