,

রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খালের সীমানা নির্ধারণ,পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন কর্মসূচির উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলার ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খালের সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ বুধবার চেকপোষ্ট মোড়ে অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর জেলা প্রশাসন ও রংপুর পানি উন্নয়ন বোর্ড এর যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, রংপুর পানি উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশিদ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী শামীম হাসান ও রংপুর ক্যান্টনমেন্ট এর এক্সিবিউটিভ অফিসার আলিয় ফেরদৌস জাহান।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মুনতাসির শামীম লাইকোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে চেকপোষ্ট মোড়ে সীমানা স্থাপন করে শ্যামা সুন্দরী খালের সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর