সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পানি খাইয়ে নন এমপিও আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার রাতে শিক্ষকরা শিক্ষামন্ত্রীর বাসভবনে সাক্ষাত করতে গেলে শিক্ষকদের পানি খাইয়ে অনশন ভাঙান। এ সময় শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

আজ রাতে দীপু মনির ফুলার রোডের বাসভবনে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমন ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার রাতে জাগো নিউজকে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী আমাদের পানি খাইয়ে অনশন ভাঙান।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই আন্দোলনরত শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এমপিও নীতিমালা সংশোধনে শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিসহ শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। নীতিমালার মধ্যে যেসব অসংঙ্গতি রয়েছে তা সংশোধন করতে এ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন।

যেহেতু ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে সেটি আর পরিবর্তন করার সুযোগ নেই। প্রতিবছর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।

সভাপতি বলেন, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা সন্তুষ্ট হয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যেসব ভাইরা এমপিওভুক্তি হচ্ছেন তারা যেন বঞ্চিত না হন সেটি বিবেচনা করে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষকদের মাঝে ফিরে গিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা দেয়া হবে। আগামীকাল তারা বাড়ি ফিরে যাবেন বলেও জানান সংগঠনের সভাপতি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে