সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গৃহবধূ আরোতী রাণীকে ধর্ষণের পর হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে পাঁচ লাখ ও পাঁচজনের এতো লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক ওই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ফেরদৌস আলম সাখিদার, সোহেল তালুকদার, আফজাল হোসেন, মজিবর রহমান, রুহুল আমিন, রাহিম ওরফে রাহিন ও আজিজার রহমান।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার দেওড়া আশ্রয় কেন্দ্র এলাকার উজ্জল মহন্তের স্ত্রী আরতী রানী মহন্তকে ২০১৬ সালের ৮ অক্টোবর রাত ৮ টায় আসামিরা পরস্পর যোগ সাজসে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে মাঠের মধ্যে টুলুর ধানের জমিতে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রক্তাক্ত অবস্থায় আরতী রানীকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালের নিয়ে গেলে চিকিৎস মৃত্য ঘোষণা করেন।

এ ঘটনায় স্বামী উজ্জল মহন্ত বাদী হয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় প্রথমে ফেরদৌস ও সোহেলকে আটক করে। এ দুজন আদালতে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং অন্য আসামিদের জড়িত থাকার কথাও আদালতে জানায়। দীর্ঘ তদন্ত শেষে আক্কেলপুর থানার এসআই রাইসুল ইসলাম ২০১৭ সালের ২৯ জানুয়ারি ওই ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলায় আদালত ২১ জনে স্বাক্ষ্য গ্রহণ শেষে ৭ জনের মৃত্যুদণ্ডসহ সোহেল ও ফেরদৌসের ৫ লাখ টাকা ও বাকী ৫ জনের এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি