,

ফুটপাত দখল মুক্ত অভিযান: স্বাগত জানিয়েছে রংপুর নগরবাসী

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখল মুক্ত ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর কাচারী বাজার থেকে স্টেশন রোড জীবন বীমা মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। এদিকে নিয়মিত অভিযানের মাধ্যমে রংপুর মহানগরীকে যানজটমুক্ত করতে এধরণের অভিযানকে স্বাগত জানিয়েছে রংপুর নগরবাসী।

এসময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারি কমিশনার রায়হানুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার নাজরান রউফসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।এব্যাপারে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারি কমিশনার রায়হানুল ইসলাম জানান, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে নিরাপদ ফুটপাত ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে কাচারী বাজার এলাকা থেকে স্টেশন রোড জীবন বীমা মোড় পর্যন্ত পায়ে হেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা, ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ফুটপাতের সাথে থাকা ব্যবসায়ী ও দোকানীদের ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এরপরও যদি কেউ ফুটপাত দখলে রেখে প্রতিবন্ধকতা তৈরি করে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর