,

লাগেজ থেকে মিলল মস্তকবিহীন দেহ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে পুলিশের ঘিরে রাখা লাগেজ ট্রলি থেকে মাথা ও হাত-পা বিহীন একটি দেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা লাগেজটি খুলে এক পুরুষের দেহের মাথা ও হাত-পা ছাড়া কিছু অংশ উদ্ধার করে। মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে বলে ধারনা পুলিশের। লাগেজের ভিতরে পলিথিনে পেচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহাংশটি রাখ হয়েছিলো।

পুলিশ জানায়, গত রবিবার সকাল ১১টা থেকে পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রংয়ের লাগেজ ট্রলি পড়ে থাকে। সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য এটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র‍্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন ঘটনাস্থল পনিদর্শন করেন।

পুলিশ সুপার জানান, এটি একটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর