,

বোরহানউদ্দিনে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৪

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে দুই ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলেজছাত্র মো. শাহিন, মাদ্রাসাছাত্র মাহবুব, মাহফুজ (৪৫) ও মিজান (৫০)।

জানা যায়, হযরত মোহাম্মদ (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করায় শনিবার বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। ওই কটূক্তির ঘটনায় রবিবার সকাল ১০ টায় মুসল্লি ও জনতা একত্রিত হয়ে বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক।তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে থেমে থেমে সংঘর্ষ।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা