,

কাপড় থেকে ঘামের দাগ দূর করার সব চাইতে সহজ ২ টি উপায়

sweat-stainsলাইফস্টাইল ডেস্ক : শীতকাল চলে গিয়েছে, সেই সাথে চলে গিয়েছে শীত। গরম সবে পড়তে শুরু করেছে। গরমকালের সব চাইতে যন্ত্রণাদায়ক জিনিসটি হলো ঘেমে যাওয়া। বিশেষ করে যাদের অতিরিক্ত ঘেমে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের জন্য এটি মূর্তিমান যন্ত্রণা। ঘামের দুর্গন্ধ দূর করার দুশ্চিন্তায় থাকেন অনেকে। সেই সাথে যোগ হয় কাপড়ে ঘামের দাগের যন্ত্রণা। কাপড়ে ঘাম লেগে শুকিয়ে গেলে ঘেমে যাওয়া অংশে এক ধরণের সাদাটে দাগ পড়ে থাকে যা সহজে দূর করা যায় না। বাধ্য হয়ে অনেকে কাপড়টি পরাই ছেড়ে দেন। কিন্তু কাপড় থেকে ঘামের দাগ দূর করার বেশ সহজ ২ টি পদ্ধতি রয়েছে। চলুন তবে শিখে নেয়া যাক উপায়গুলো।

১) বেকিং সোডার ব্যবহার
১/৪ মগ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন। এই মিশ্রণটি কাপড়ের ঘামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ১ ঘণ্টা এভাবেই কাপড়টি রেখে মিশ্রণটি সেট হতে দিন। এরপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঘামের দাগ একেবারেই থাকবে না কাপড়ে।

২) ভিনেগারের ব্যবহার
সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এরপর মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢুকিয়ে কাপড়ের ঘামের দাগের উপর স্প্রে করে নিন। ২০-৩০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর কাপড় ভালো করে ধুয়ে নিন। এতে করেই কাপড়ের ঘামের দাগ দূর করতে পারবেন বেশ সহজেই।

মনে রাখুন জরুরী কিছু বিষয়ঃ
– গরম পানিতে কাপড় কখনোই ধোবেন না। এতে করে কাপড়ের ঘামের দাগ আরও বেশি বসে যায়।
– ক্লোরিন এবং ক্লোরিন যুক্ত কোনো পরিষ্কারক দ্রব্য দিয়ে কাপড় ধোবেন না, বিশেষ করে সাদা রঙের কাপড়। কারণ ক্লরিনের ফলে ঘামের দাগ পাকাপাকি ভাবে কাপড়ে বসে যাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর