,

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের বডি কেটে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন একটি ট্রাকের চালক ও তার সহকারী। গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাকের চালকও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু