,

সড়কে প্রাণ হারালেন যুবলীগ নেতা

news-image

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবলীগ নেতা চিকিৎসাধীন থেকে মারা গেছেন। নিহতের নাম জামরুল ইসলাম (২৫)।

শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত জামরুল উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ১৫ অক্টোবর শ্বশুরবাড়ি আলাইপুর থেকে অটোরিকশায় স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি আড়ানী এলাকায় ফিরছিলেন যুবলীগ নেতা জামরুল।

ওই দিন রাত ৮টার দিকে তিনি চকসিংগা গ্রামের মসজিদ এলাকায় পৌঁছালে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে পরিবারের সবাই আহত হয়। আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও ছেলে সুস্থ হলেও জামরুল ইসলাম ৫ দিন চিকিৎসাধীন থেকে শনিবার সকাল ৮টার দিকে মারা যান।

আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল জানান, জামরুলের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর