বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াপাড়ার রাস্তা থেকে ফুটফুটে কন্যাশিশু উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : পঞ্চগড় শহরের বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একমাস বয়সী জীবিত একটি কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটি কার তা এখনও জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি সম্পন্ন সুস্থ রয়েছে। রোববার পর্যন্ত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বানিয়া পাড়ার এলাকার মোজাম্মেল হকের বাড়ির পাশে রাস্তায় পড়ে ছিল শিশুটি। এসময় মোজাম্মেল কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে শিশুটিকে দেখতে পায়।

তাৎক্ষণিক থানায় খবর দেয়া হয়। পরে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন ও জেলা পুলিশ সুপার (এসপি) ঈউসুফ আলী।

সাবিনা ইয়াছমিন জানান, রোববার পর্যন্ত শিশুটিকে হাসপাতালে রাখা হবে। পরে ওইদিন শিশুটিকে আদালতে পাঠানো হবে। যদি এরমধ্যে শিশুটির পরিবারের কোনো সদস্য বা অন্য কেউ শিশুটিকে দত্তক নিতে আসে তাহলে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা