,

‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ক্যাসেট আমিনুল নিহত

news-image

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে। সে ভয়ঙ্কর অপহরণ ও মুক্তিপণ আদায়কারী হিসেবে এলাকায় পরিচিত ছিল। তাকে সবাই ক্যাসেট হিসেবে চিনত।

পাঁচবিবি থানা পুলিশ জানায়, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার আসামি আমিনুল। সে পলাতক ছিল। শুক্রবার রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় ক্যাসেট দলবলসহ অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ক্যাসেট বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও আমিনুল গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে দেখে সে মারা গেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, মাদক-ছিনতাই-অপহরণের অভিযোগে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিল ক্যাসেট। রাতে আমাদের কাছে তথ্য আসে— ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দল নিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি ছুড়তে শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হয়েছে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর