,

কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। নগরের পাহাড়তলী থানার টোল রোডে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাণী রাসমনির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক সার্জেন্টের নাম বকশী মোহাম্মদ আবদুল্লাহ (৩০)। তিনি নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন সার্জেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর