সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে নারীর ইয়াবা ব্যবসা

news-image

যশোর প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল হাঁকিয়ে কখনো সাংবাদিক, আবার কখনো পুলিশ পরিচয়ে প্রতারণা ও মাদক বিক্রির অভিযোগে চার সহযোগীসহ রেহেনা ওরফে লিপি (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে যশোর জিলা স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার রেহেনা চৌগাছা উপজেলার মাশিলা নারায়ণপুর গ্রামের মিঠুর স্ত্রী। তিনি যশোর শহরের রেলগেট এলাকায় বসবাস করেন। নিজেকে সাপ্তাহিক স্মৃতি পত্রিকার সাংবাদিক হিসেবে দাবি করেন রেহেনা।

গ্রেপ্তার অন্যরা হচ্ছেন- যশোর শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লা মসজিদ রোডের পিয়া (২০), শংকরপুর সরকারি মুরগির খামার এলাকার সোহেল (১৯), রেলরোডের রেলবাজার এলাকার বিসমিল্লাহ সেলুনের পেছনের বাসিন্দা বাবু ও আশ্রম রোডের সাহেব বাবুর বাড়ির সামনের বাসিন্দা তুহিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে শহরময় ঘুরে বেড়ান এক নারী। সাংবাদিক পরিচয়ে তিনি শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাকে গ্রেপ্তার করার জন্য কয়েকদিন ধরেই নজরে রাখা হয়েছিল। পরে বুধবার বিকেলে যশোর জিলা স্কুলের সামনে ওই নারীর সঙ্গীরা অবস্থান করছে জানতে পেরে তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকিটি সে ‘সাংবাদিক’ পরিচয়ধারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রেহেনা জানান, তিনি একটি অনলাইন শপ থেকে ওয়াকিটকি সেটটি কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে স্বীকার করে লিপি ও তার সহযোগীরা।

পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ইত্যাদিসহ রেহেনার কিছু ছবি পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০