সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হিলি স্থলবন্দরে পিঁয়াজের বাজার অস্থিতিশীল

news-image

দিনাজপুর প্রতিনিধি : গত ১৮ দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এদিকে, পুরনো এলসির বিপরীতে রফতানি করা পিঁয়াজের মজুদ শেষ এবং প্রয়োজন অনুযায়ী বাজারে পিঁয়াজ সরবরাহ না থাকায় হিলিতে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে পিঁয়াজের বাজার।

গত ৩ দিনের ব্যবধানে পিঁয়াজের দাম কেজি প্রতি ১৫/২০ টাকা বেড়েছে। ৩ দিন আগেও পিঁয়াজ ৫০/৫৫ টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে ৭০ টাকা বিক্রি হচ্ছে। পিঁয়াজ আমদানি না হলে দাম ফের বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।

হিলির পিঁয়াজ পাইকাররা জানান, কয়েকদিন আগে হিলি থেকে পিঁয়াজ কিনেছিলেন ৪০-৪৫ টাকা কেজি দরে। এখন তা কিনতে হচ্ছে ৭০ টাকা কেজি দরে। আর যেসব পিঁয়াজ খারাপ, সেগুলো বস্তা ২০০-৩০০ টাকা দরে কিনলেও এখন সেই পিঁয়াজ ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিনতেও যেমন সমস্যা, তেমনি বিক্রি করতেও সমস্যা হচ্ছে।

হিলি বাজারের খুচরা পিঁয়াজ বিক্রেতারা জানান, যেমন দামে পিঁয়াজ কিনি তার সঙ্গে কিছু লাভ করে তা বিক্রি করি। মঙ্গলবার ৬৫ টাকা কিনেছি, যা বুধবার ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন বলেন, পিঁয়াজ রফতানির বিষয়ে এখন পর্যন্ত কোনও সিন্ধান্ত হয়নি। ভারত পিঁয়াজ রফতানি না করলে দেশের বাজারে পিঁয়াজের দামের ওপর বিরূপ প্রভাব পড়বে। ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ থাকায় ফের পিঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি