বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম এক্সপ্রেস : কাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে কুড়িগ্রাম-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। ট্রেনটির নামকরণ করা হয়েছে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। এদিকে আন্ত:নগর ট্রেন চালুর ঘোষণায় কুড়িগ্রাম জেলাসহ উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া এই জনপদে আনন্দ উৎসব বিরাজ করছে। অন্যদিকে বুধবার একই সাথে রংপুর এবং লালমনি এক্সপ্রেসের পুরাতন কোচ রিপ্লেস প্রক্রিয়া উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।’

বাংলাদেশ রেলওয়ের প্রকল্প দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ইন্দোনেশিয়া থেকে যাত্রীবাহী নতুন ২০০ কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে প্রথম চালানে ৫০টি ব্রডগেজ ও দ্বিতীয় চালানে ৪৮টি মিটারগেজ কোচ হাতে এসেছে। যার মধ্যে দ্বিতীয় চালানের ১৪টি কোচ কুড়িগ্রাম এক্সপ্রেসে যুক্ত থাকবে। বাকি ৩৬টি কোচ রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের পুরাতন কোচগুলো পরিবর্তন করে রিপ্লেস করা হবে।

আরও জানা গেছে, রাতে এই ট্রেনের আসন হবে ৬৩৮টি ও দিনে ৬৫৩টি। এরমধ্যে শোভন চেয়ার থাকবে ৪৮০টি, শীতাতপ বার্থে দিনে ৩৩টি ও রাতে ১৮টি, শীতাতপ নিয়ন্ত্রিত ১১০টি, গার্ড ব্রেক ও খাবার গাড়িতে শোভন চেয়ার যুক্ত আসন থাকবে ৩০টি।কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন কুড়িগ্রাম থেকে ছাড়বে সকাল ৭ টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে বিকাল ৫ টা ২৫ মিনিটে। আবার ঢাকা থেকে ছেড়ে যাবে রাত ৮ টা ৪৫ মিনিটে এবং কুড়িগ্রাম পৌঁছাবে পরদিন সকাল ৬ টা ২০ মিনিটে। ট্রেনটি রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধনগর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে এবং সাপ্তাহিক বন্ধ থাকবে বুধবার।

কুড়িগ্রাম এক্সপ্রেসের ভাড়া হবে- শোভন চেয়ারে ৫১০ টাকা, এসি চেয়ারে ৯৭২ টাকা, এসি সিট ১ হাজার ১৬৮ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৮০৪ টাকা। ট্রেনের এটেনডেন্ট সেবা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মচারী দ্বারা পরিচালিত হবে। একই সাথে ট্রেনের ক্যাটারিং সেবা বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস কর্তৃক পরিচালিত হবে।কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধনী প্রস্তুুতির বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘আগামীকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি রংপুর এবং লালমনি এক্সপ্রেসের পুরাতন কোচ রিপ্লেস প্রক্রিয়া উদ্বোধন করবেন। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা