সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কয়রা উপজেলার সুন্দরবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৬’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, সকালে সুন্দরবনে র‌্যাব-৬’র সঙ্গে জলদস্যু আমিনুল বাহিনীর ‘গুলিবিনিময়’ হয়। এতে আমিনুর ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে কয়রা হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান নূরুস সালেহীন ইউসুফ।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০