বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

Anisul1ডেস্ক রির্পোট : দেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় ‘এন্টি টেররিজম স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠন করবে সরকার।

বৃস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিচার হবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।

অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো যথা সময়ে নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয় থেকে জেলা ও দায়রা জজ বরাবর একটি পত্র দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।