,

বিয়ে ও আকিকা

news-image

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। কেননা তা চোখকে অবনত রাখে আর লজ্জাস্তানকে হেফাজত করে। আর যে ব্যক্তি তাতে অক্ষম, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌনশক্তিকে নিয়ন্ত্রণ করে।’ বুখারি, মুসলিম।

আরেকটি বর্ণনায় হজরত আনাস (রা.) বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন বান্দা বিয়ে করল তখন সে নিশ্চয়ই দীনের অর্ধেক কাজ সম্পূর্ণ করল। অতএব তার উচিত বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করা।’ বায়হাকি।

উল্লিখিত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে, দেরিতে বিয়ে করা ভালো নয়। সাধ্য থাকলে পিতা-মাতার উচিত উপযুক্ত বয়স হলেই সন্তানের বিয়ে দেওয়া। তাতে পিতা-মাতার দায়িত্বও পালন হবে আবার সন্তানও জেনা-ব্যভিচার থেকে বিরত থাকবে। হজরত আলী (রা.) থেকে বর্ণিত, ‘ইমাম হাসান (রা.)-এর জন্মগ্রহণের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান ও বাঁ কানে ইকামত দিয়েছিলেন এবং তারপর থেকে দুটি বকরি আকিকা করেছিলেন।’

অন্য এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পিতা-মাতার দায়িত্ব হলো শিশু জন্মের সপ্তম দিনে শিশুর নাম রাখা, মাথার চুল কেটে ফেলা ও আকিকা করা।’ হাদিসের ভাষ্যমতে, ওই আমলগুলো করা হলে মুসলিম শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নানাবিধ বিপদাপদ থেকে মুক্তি পাবে। সন্তান ভালো হবে, ধার্মিক হবে। আল্লাহ আমাদের তাঁর দীন সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন।

লেখক : খতিব, বায়তুল আজম জামে মসজিদ পল্লবী, মিরপুর, ঢাকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা