,

৭ দিনের রিমান্ডে ‘পাগলা মিজান’

news-image

নিউজ ডেস্ক : মানি লন্ডারিংয়ের মামলায় সীমান্ত এলাকা হয়ে দেশত্যাগের সময় আটক হওয়া ঢাকার ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বান্ধবীর বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক হওয়ার পর তাকে সঙ্গে নিয়ে বিকেলে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এসময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, কাউন্সিলর মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা হয়েছে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু