,

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় ইউনিয়ন যুবলীগের এক নেতাকে নিজ বাড়ির দরজার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম রবিউল হক মানিক। তিনি ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে রবিউল হক মানিককে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মানিক।

ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি একজন সহজ-সরল মানুষ। তার সঙ্গে কারও বিরোধ নেই। মানিক পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর