,

আবরার হত্যা মামলার আসামী রংপুরের জিয়ন

news-image

রংপুর ব্যুরো : দেশব্যাপী আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি বুয়েট ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। জিয়ন মিঠাপুকুরের দূর্গাপুর ধলারপাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বাবা পেশায় একজন সাধারণ ব্যবসায়ী।

সে বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। গত সোমবার মেফতাহুল ইসলাম জিয়নকে গ্রেফতার করেছে পুলিশ।আরবার হত্যাকা-ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে হত্যাকা-ে জড়িতদের সঙ্গে তাকে দেখা গেছে। জিয়ন ২০১৪ মিঠাপুকুরের শঠিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ঢাকার একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সে বুয়েটে ভর্তি হন।

এদিকে জিয়নের গ্রামের মানুষজন জানান, জিয়নের পরিবার খুবই সাদামাটা জীবন-যাপন করে। তার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি স¤পৃক্ত নয়। গ্রামে কোনো অপকর্মের সঙ্গে জিয়ন জড়িত না থাকলেও বুয়েটে ভর্তির পর থেকে সে বেপরোয়া হয়ে ওঠে। ছাত্র রাজনীতির কারণে জিয়ন এমন নারকীয় হত্যাযজ্ঞে অংশ নেয় বলে মনে করছেন গ্রামবাসী। সচেতন মহলসহ স্থানীয়রা ওই হত্যাকা-ে জিয়ন জড়িত থাকায় তাকে ধিক্কার জানিয়েছে। একই সাথে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে জিয়নসহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত: গত সোমবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মেফতাহুল ইসলাম জিয়নসহ বুয়েট ছাত্রলীগের ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর