,

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ভারতকে দেয়া হচ্ছে না,আমরা রি-এক্সপোর্ট করব : পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ভারতকে দেয়া হচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন ‘এখানে গ্যাস বিক্রির তথ্যটা ভুল, আমরা রি-এক্সপোর্ট করব’।

মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে নির্মাণাধীন আউটার স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় থেকেই দেশের রাজনীতিতে ভারতে গ্যাস বিক্রির বিষয়টি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দেয়ায় বেড়েই চলছে সমালোচনা। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট সফরে এলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশের গ্যাস ভারতে দিচ্ছি না। এখানে তথ্যটা ভুল। আমরা কোত্থেকে বিক্রি করব গ্যাস? মূলত আমরা বিদেশ থেকে গ্যাস এনে এটা প্রক্রিয়াজাত করে সিলিন্ডারে ঢুকাব। সেই গ্যাস আমরা ভারতকে দেব। এতে আমাদের মার্কেট বড় হবে। দেশের উন্নতি হবে। আমাদের লাভ, আমরা রি-এক্সপোর্ট করছি।

মন্ত্রী বলেন, অনেকের ধারণা, আমরা নিজেদের গ্যাস দিয়ে দিচ্ছি। নো ওয়ে, আমরা এটা রি-এক্সপোর্ট করব, এটা দুনিয়ার সব দেশেই হয়।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর দুপুর আড়াইটায় বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সিলেট নগরের জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে নিজের আঞ্চলিক কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর