,

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে যুবকের মৃত্যু

news-image

খুলনা প্রতিনিধি : প্রতিমা বিসর্জনের সময় খুলনার ফুলতলায় ভৈরব নদে ট্রলার থেকে পড়ে মো. হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিকিরহাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মো. হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যায়। বিকালে দুটি ট্রলারের ধাক্কায় ৩ জন নদীতে পড়ে যায়। এর মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হয়। খবর পেয়ে নগরীর নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

মৃত হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মো. জনির ছেলে। হৃদয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর