,

ভোটের পরিবেশ সুষ্ঠু আছে : রিটার্নিং কর্মকর্তা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানিয়েছেন।

শনিবার দুপুর ১২টায় নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

ভোটার উপস্থিতি নিয়ে জিএম সাহাতাব উদ্দিন বলেন, ভোটে উৎসাহ যোগাতে মক ভোটিং, প্রচারণা, ইভিএমে ভোট প্রদানে ভয় দূরীকরণে সব পদক্ষেপ নেয়া হয়েছিল। এছাড়াও ইভিএম নিয়ে কোনো সমস্যা হলে কারিগরি টিম প্রস্তুত রয়েছে।

তবে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ১৭৫টি কেন্দ্রের ৯৪০ টি স্থায়ী এবং ৮৩ টি অস্থায়ী মোট ১ হাজার ২৩ টি কক্ষে বিরতিহীনভাবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ২৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৪৬ জন পোলিং অফিসার নিয়োজিত আছে।

তিনি বলেন, সুষ্ঠু ও এবং সুন্দর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে আসা এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি যাওয়া নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর