,

চুয়াডাঙ্গায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় দেখা দিয়েছে ঘন কুয়াশা। শনিবার (৫ অক্টোবর) ভোর থেকে আকাশ ছিল কুয়াশায় ঢাকা। যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশারা কারণে দূরের কিছু দেখা যায়নি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার আকাশে ঘন কুয়াশা ছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, এ মৌসুমের ভারি কুয়াশা দেখা গেছে প্রথম। ভোর থেকে চারদিক ছিল অন্ধকারাছন্ন। সামান্য একটু দূরেও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় আসা ট্রাকচালক আমজাদ আলী জানান, কুয়াশার কারণে গাড়ি চালাতে অসুবিধা হয়েছে। সাবধানে ধীরে গাড়ি চালাতে হয়েছে। রাস্তায় কোথাও কোথাও এতো বেশি কুয়াশা দেখা গেছে যে গাড়ি প্রায় থামিয়ে দিতে হয়েছে। এবার আজই প্রথম কুয়াশা চোখে পড়লো।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ভোর থেকে কুয়াশা ছিল। যা এ মৌসুমের প্রথম ভারি কুয়াশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর